Sylhet Today 24 PRINT

অভিনয়ের বাইরে অন্য এক সুজানা

বিনোদন ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৬

দেড় বছর ধরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন অভিনেত্রী-মডেল সুজানা জাফর। প্রত্যেক শুক্রবারই তাদের সঙ্গে রুটিন করে দেখা করেন। আর রুটিনের বাইরে একটু ফুসরত পেলে ছুটে যান উত্তরার চেশায়ার হোমে। এখানে ২৩ জনের মতো প্রতিবন্ধী থাকেন। খোঁজখবর নেন। একসঙ্গে সময় কাটান।

সুজানা জানালেন, ‘গত পহেলা বৈশাখটা ওদের সঙ্গেই কাটিয়েছি আমি। আর প্রত্যেক শুক্রবার তো যাই-ই। ওরা আমাকে একসপ্তাহ না দেখলে খুব মিস করে। আমাকে ছাড়া কিছু বোঝেনা। ওদেরকে ছাড়া আমারও ভালো লাগেনা। ওদের জন্য বাজার দরকার হলে কিনে দিয়ে আসি। ওদের সব আবদার আমার কাছেই।’

তিনি আরও জানালেন, ‘আমি শুটিংয়ের ছবি দিতে পারি তাহলে ওদের সঙ্গে ছবি দিতে পারবো না কেন। আমি চাইবো আমার ফ্যানরা ভালো কিছু দেখে ইন্সপায়ার হোক। যে কেউ তাদের পাশে দাড়াতে পারে।’

উল্লেখ্য, সামাজিক কর্মকান্ডের পাশাপাশি নিয়মিত মিউজিক ভিডিওতেও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি রিলিজ পেয়েছে 'তুমি আসবা নাকি' শিরোনামে একটি মিউজিক ভিডিও। এতে সাওতালী নারীর রূপে হাজির হয়েছেন তিনি। আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সালমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.