Sylhet Today 24 PRINT

পরিবারকে সময় দিতে লন্ডনে শাহরুখ

বিনোদন ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৬

কীভাবে কাজ ও পরিবার, একসঙ্গে দুই-ই সামাল দিতে হয় খুবই ভালো জানেন

বলিউড বাদশা শাহরুখ খান পরিবারকে সময় দিতে লন্ডনে। লন্ডনে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে ছুটি কাটাতে ছোট ছেলে আবরামের সঙ্গে রওনা দিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ফ্যান’। ‘ফ্যান’-এর অপ্রত্যাশিত সাফল্যে খানিকটা হলেও রিলিফ পেয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ‘রঈস’-এর শুটিং। তার মধ্যে রয়েছে আইপিএল। এরই মধ্যে পরিবারের জন্য সময় বের করে বেরিয়ে পড়লেন তিনি।
সপ্তাহান্তে ছুটি কাটার প্ল্যান টুইটারে জানিয়েছেন এসআরকে। নাইটদের জন্য ‘ফ্যান’ দেখার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন শাহরুখ।

তাঁদেরই উদ্দেশে টুইটারে শাহরুখ লেখেন শিগগিরই ফিরে এসে তাঁদের সঙ্গে দেখা করবেন তিনি। সূত্র: এবিপি আনন্দ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.