Sylhet Today 24 PRINT

অভিনেত্রী থেকে পথের ভিখারি

বিনোদন ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০১৬

রঙিন পর্দার চোখ ধাঁধানো জগতের প্রতি আকর্ষণ ছিল মিতালি শর্মার। হয়েছিলেন বলিউডের নামি মডেলও। এ ছাড়া অভিনয় করেছিলেন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষার সিনেমাতেও। লক্ষ্যের প্রতি অবিচল থাকতে গিয়ে একসময় পরিবার থেকে দূরে সরে যান মিতালি শর্মা। বাবা-মায়ের সঙ্গেও দেখা দেয় দূরত্ব।

কিন্তু মিতালি গ্ল্যামার ওয়ার্ল্ডের কঠিন প্রতিযোগিতায় টিকে থাকতে পারেননি শেষ পর্যন্ত। কাজ পাচ্ছিলেন না অনেক দিন ধরেই। কিন্তু বাড়ি ফিরে যাওয়ারও উপায় নেই। তাই মুম্বইয়ের লোখান্ডওয়ালায় রাস্তায় ভিক্ষা করে পেট চালাতেন। সম্প্রতি চুরি করতে গিয়ে ধরা পড়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, গত দুদিন ধরে কিছুই খাননি মিতালি। ওশিওয়াড়ার একটি হাউজিং সোসাইটির কাছে গাড়ির কাচ ভাঙতে যাচ্ছিলেন তিনি। তখনই ধরা পড়ে যান পুলিশের হাতে।

আপাতত মিতালির ঠিকানা থানের মানসিক হাসপাতাল। সূত্র : আনন্দবাজার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.