Sylhet Today 24 PRINT

অভিনেতা লিটু আনামের ওপর হামলা

বিনোদন ডেস্ক |  ০৪ মে, ২০১৬

রাজধানীর পল্টনে জনপ্রিয় অভিনেতা লিটু আনামের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে পল্টন থানা পুলিশ।

লিটু আনামের স্ত্রী হৃদি হক বলেন, লিটু আনামের ওপর ছিনতাইকারীরা হামলা করে। সেসময় লিটু ছিনতাইকারীদের একজনকে ধরে ফেলে। তার সঙ্গে লিটুর ধস্তাধস্তিও হয়। এতে কিছুটা ব্যথা পান তিনি।

হৃদি আরো জানান, ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে লিটু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.