Sylhet Today 24 PRINT

ন্যান্সি এখন তিন কন্যার মা

বিনোদন ডেস্ক |  ০৫ মে, ২০১৬

তৃতীয় সন্তানের  মা হলেন কণ্ঠশিল্পী ন্যান্সি। বুধবার দুপুর তিনটায় কন্যা সন্তান প্রসব করেন তিনি। বর্তমানে ময়মনসিংহের একটি হাসপাতালে আছেন ন্যান্সি। জানা গেছে, মা এবং মেয়ে দু’জনই সুস্থ্য আছেন।

সবমিলে তিনকন্যার মা হলেন ন্যান্সি। তার বর্তমান স্বামী জায়েদের ঘরে নায়লা নামে এক কন্যা সন্তান রয়েছে। এছাড়া, ন্যান্সির আগের ঘরে রয়েছে রোদেলা নামের আরেক কন্যা সন্তান।

অন্তঃসত্ত্বা অবস্থাতেই গান নিয়ে ব্যাস্ত সময় পার করেছেন ন্যান্সি। ভালোবাসা দিবসে  জিপি মিউজিক থেকে প্রকাশিত হয় ন্যান্সির ভালোবেসে যাই অ্যালবামটি। খুব শিগগিরই মুক্তির অপেক্ষায় আছে ন্যান্সি ও ইমরানের যৌথ অ্যালবাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.