Sylhet Today 24 PRINT

পিরিয়ডের রক্তকে বিশ্রী বলবেন না : কঙ্গনা রানাউত

ওয়েব ডেস্ক |  ০৬ মে, ২০১৬

কিছুদিন আগে কঙ্গনার সাবেক প্রেমিক অভিনেতা অধ্যায়ন সুমন জানিয়ে ছিলেন, কঙ্গনা ব্ল্যাক ম্যাজিক করতেন এবং তার খাবারে অশুদ্ধ রক্ত মেশাতেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা বলেন, যখন মানুষ আমার বদনাম করে, আমার অশুদ্ধ রক্ত নিয়ে কথা বলে তখন আমি হতাশ হই না। এটিকে বিশ্রী বলবেন না, কারণ পিরিয়ডের রক্তে বিশ্রী কিছু নেই।

‘এটি আমার জন্মদান ক্ষমতা বাড়িয়ে দেয়। আপনারা আমার রক্ত নিয়ে কথা বলছেন এবং এগুলো অশুদ্ধ বলছেন, এটি খুব খারাপ।’

অভিনয়ে জাতীয় পুরস্কার পাওয়া এ অভিনেত্রী আরো বলেন, ‘যে নারীরা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে, এমন কথা তাদের মধ্যে জটিলতা তৈরি করবে। নারী হওয়া কোনো বিশ্রী বিষয় নয়। পুরুষের রক্তে যদি বিশ্রী কিছু না থাকে তাহলে নারীর রক্তেও বিশ্রী কিছু নেই।’

‘কুইন’ খ্যাত কঙ্গনা বলেন, ‘যদি বদনামের বিষয়টি বলেন; তাহলে বলব, দীর্ঘদিন ধরে নারীরা এ বিষয়টি মোকাবিলা করে আসছে। হাজার হাজার বছর ধরে নারীদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হচ্ছে। আমাদের এগুলো মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।’

সূত্র: চ্যানেল আই অনলাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.