Sylhet Today 24 PRINT

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক |  ১১ মে, ২০১৬

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। 'প্যাশন ফর ফ্যাশন' শিরোনামের ফ্যাশন শো'তে অংশ নিতে তার এই ঢাকা সফর। ফ্যাশন শো'র আয়োজন করেছেন ইভেন্ট কোম্পানি দ্য প্ল্যাটফর্ম। ১৩ মে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের গোলনকশা হলে এটি অনুষ্ঠিত হবে।

শিল্পা ছাড়াও এ আয়োজনে অংশ নেবেন দেশের আলোচিত ফ্যাশন মডেল ইমি, হীরা, মারিয়া, মিলি, রাইয়া, ঈশাসহ আরও অনেকে। বিভিন্ন ফ্যাশন হাউসের ১৫টি কিউ দিয়ে সাজানো হবে এবারের শো। এতে কোরিওগ্রাফি করেবেন সানজিদা হক আরেফিন লুনা।

আয়োজকরা জানান, এ আয়োজনে অংশ নিতে ১৩ মে সকালে ঢাকায় আসবে শিল্পা। বিকেল ৩টায় হোটেল লা-মেরিডিয়ানের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সন্মেলনে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় তিনি উপস্থিত হবে ফ্যাশন শোতে।

দ্য প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা হক আরেফিন লুনা বলেন, 'দেশীয় পোশাককে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলতে আমাদের এই প্রয়াস। বলিউড তারকা শিল্পা

শেঠি আমাদের সঙ্গে থাকায় এই আয়োজন বর্ণাঢ্য হয়ে উঠবে বলে আশা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.