Sylhet Today 24 PRINT

অ্যাকশন লেডি পরীমনি

বিনোদন ডেস্ক |  ১৪ মে, ২০১৬

কিছুদিন আগে প্রথমবারের মতো জাজের ঘরের সদস্য হয়েছেন ঢালিউড সেনসেশন পরীমনি। অ্যাকশনধর্মী সিনেমা ‘রক্ত’তে তাকে দেখা যাবে মারদাঙ্গা চরিত্রে। এরঅাগে পরী বেশিরভাগ চলচ্চিত্রে রোমান্টিক হিরোইন বা গ্রামের মেয়ে ভূমিকায় অভিনয় করেছেন। এবারই প্রথম নারী প্রধান এবং অ্যাকশন চরিত্রে অভিনয় অভিজ্ঞতা তার।

সিনেমার প্রয়োজনে নিজেকে নিজেকে প্রস্তুত করছেন পরী। মার্শাল আর্টসহ বিভিন্ন অ্যাকশন ষ্ট্যান্ট শিখছেন তিনি। ভক্ত-দর্শকদের সঙ্গে তা শেয়ার করতে ভুলছেন না হালের জনপ্রিয় এই নায়িকা।

সেসব অ্যাকশনের ছবি পোষ্ট করছেন নিজের ফেসবুকে।



‘রক্ত’ সিনেমায় পরীমনির সঙ্গে নায়ক হিসেবে থাকবেন নবাগত রিক্ত।

এর আগে জাজের লেডি অ্যাকশনধর্মী সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি টু’ নায়িকা হিসেবে ছিলেন মাহিয়া মাহি।

শিগগিরই শুরু হবে ‘রক্ত’ ছবির নির্মাণ কাজ। যেখানে পরী ছোটভাইকে উদ্ধারে লড়বেন শত্রুদের সঙ্গে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.