Sylhet Today 24 PRINT

আইন পাস করলেন চিত্রনায়িকা রত্না

বিনোদন ডেস্ক |  ২০ মে, ২০১৬

চিত্রনায়িকা রত্না কবির সাফল্যের সঙ্গে এলএলবি পাস করেছেন।

তিনি ঢাকা ক্যাপিটাল ল’ কলেজ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন। এই কলেজের পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে রত্না মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন।

রত্না জানান, তিনি ৪৩৬ মার্কস পেয়ে এই সাফল্য অর্জন করেছেন। বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশের পর রত্না তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার ফলাফলে ভীষণ খুশি। বলা চলে আরেকটি স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছি। আমার নানু অসুস্থ হয়ে হাসপাতালে থাকা অবস্থায় মানসিক চাপ নিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম। এত ভালো রেজাল্ট হবে ভাবতেও পারিনি।’

রত্না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স সম্পন্ন করার পরও আইন বিষয়ের উপর বিশেষ ভালোলাগা থাকায় এলএলবি কোর্সে ভর্তি হয়েছিলেন। তার স্বপ্ন ভালো একজন আইনজীবি হওয়া।

রত্না অভিনীত ও প্রযোজিত মুক্তি পাওয়া সর্বশেষ ছবি ‘সেই দিন বৃষ্টি ছিল' মুক্তি পায় গেল বছর। মুক্তির অপেক্ষায় আছে ‘কাঁসার থালায় রূপালি চাঁদ’ ও ‘পরান পাখি’ ছবি দুটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.