Sylhet Today 24 PRINT

ইউটিউবে ঝড় তুললেন \'খাল্লাস\'র জেরিন [ভিডিও]

বিনোদন ডেস্ক |  ২০ মে, ২০১৬

রাম গোপাল ভার্মার নতুন সিনেমা 'বীরাপ্পান' এ একটি গানে ভিন্ন আঙ্গিকে চমক দিলেন হেট স্টোরি থ্রি দিয়ে বলিউড মাতানো নায়িকা জেরিন খান।

সম্প্রতি ‘খাল্লাস বীরাপ্পান’ শিরোনামের এই গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ইউটিউবে ঝড় তুলেছে গানটি।  

গানটিতে আগুন এবং পানির কয়েকটি দৃশ্যে দেখা গেছে জেরিন খানকে। এছাড়া রয়েছে লেজার রশ্মির কারসাজি, ব্যাকগ্রাউন্ডে বাজবে গান। গানটিতে বন্যপ্রাণীর মতো আচরণ করতে দেখা গেছে হট জেরিনকে।

১৪ বছর আগে ‘কোম্পানি’ সিনেমায় ইশা কোপিকারকে ‘খাল্লাস’ শিরোনামের একটি গানে হাজির করেছিলেন পরিচালক রাম গোপাল ভার্মা। এরপর থেকে বলিপাড়ায় ‘খাল্লাস গার্ল’ নামেই পরিচিত পেয়েছিলেন ইশা। এবার খাল্লাস গার্ল হিসেবে পরিচালক পরিচিত করালেন জেরিনকে।

গানটির কম্পোজার হিসেবে কাজ করেছেন শারিব এবং তুশি।

ভারতের এক কুখ্যাত দস্যু বীরাপ্পনের জীবন কাহিনী নিয়ে সিনেমার গল্প। আগামী ২৭ মে মুক্তি পাবে সিনেমাটি।  ভয়ানক এই দস্যুর হাতে পুলিশকর্মী, সাধারণ মানুষসহ দুই শতাধিক মানুষ খুন হয়েছেন।

‘বীরাপ্পন’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সন্দীপ ভরদ্বাজ। এ ছাড়া লিসা রে ও জেরিন খানও অভিনয় করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.