Sylhet Today 24 PRINT

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তারকাদের জয়-পরাজয়

সিলেটটুডে ডেস্ক |  ২০ মে, ২০১৬

ভারতের পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন টালিগঞ্জের কয়েকজন জনপ্রিয় তারকা। এদের মধ্যে কেউ বিপুল ভোটে জয়ী হয়েছেন আবার কাউকে বরণ করে নিতে হয়েছে পরাজয়।

গতবারের চেয়ে বিপুল আসন আর ভোটে জেয় লাভ করেছে মমতা ব্যানার্জির তৃণমুল। আর এই দল থেকেই নির্বাচনে অংশে নিয়েছিলেন দেব, রুদ্রনীল, দেবশ্রী রায়, ব্রাত্য বসু, চিরঞ্জিত চক্রবর্তীরা এবং শিল্পী ইন্দ্রনীলের মত তারকারা। অবশেষে বিপুল ব্যবধানে জিতেছেনও তারা। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই জয়কে দারুণভাবে উদযাপন করছেন তারকারা।



তৃণমুল নির্বাচনে জিতলেন দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মাতা ও গুণী ব্যক্তিত্ব ব্রাত্য বসু। পাঁচ হাজারের বেশি ব্যবধানে বিরোধী প্রার্থীকে হারিয়েছেন তিনি। চিরঞ্জিতের ক্ষেত্রেও তাই হয়েছে। বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। দেবশ্রী রায়ও তাদের কোনো অংশে কম যাননি।  

বেশির ভাগ তারকা যখন ভোটে জিতে মাস্তি করছেন, ঠিক তখন মন খারাপ করে আড়াল হয়েছেন গ্ল্যামার গার্ল লকেট, রূপা গাঙ্গুলী ও সোহমের মত তারকারাও! বিজেপি প্রার্থী ছিলেন টলিউডের অভিনেত্রী লকেট চ্যাটার্জি, নির্বাচনে ভোটের দিক থেকে তিনি হয়েছেন তার কেন্দ্রে তিন নম্বর প্রার্থী। এছাড়া বিজেপি থেকে দাঁড়িয়ে ভালই হারা দিয়েছেন মেধাবী অভিনেত্রী রূপা গাঙ্গুলীও৷ অন্যদিকে তৃণমুল থেকে দাঁড়িয়েও জিততে পারেননি অভিনেতা সোহম। তিনি বাঁকুড়ার বড়জোড়া থেকে নির্বাচন করেছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.