Sylhet Today 24 PRINT

‘অভিনয় করে নিজের ওপর গজব টেনে আনছি’

বিনোদন ডেস্ক |  ২১ মে, ২০১৬

সোশ্যাল মিডিয়ার ওপর দারুণ ক্ষেপেছেন অভিনেত্রী সাবিলা নূর। গত ৮ মে মাদার্স ডে তে সালমান মুক্তাদির তাঁর মা'কে সারপ্রাইজ দেওয়ার জন্য সাবিলা নূরকে নববিবাহিতা স্ত্রী সাজিয়ে বাসায় নিয়ে যান।  যা ছিল প্রাঙ্ক, সাবিলা নূর এমনটাই বলেছিলেন।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় হাসি ঠাট্টা, ট্রল বানানো। এতোদিন সহ্যই করে এসেছিলেন। এবার যেন সহ্যের বাঁধ ভেঙে গেল সাবিলার। ক্ষেপে গিয়ে বলে ফেললেন তাঁর বিষয় নিয়ে এতো চুলকানি কেন মানুষের!  

সাবিলা ফেসবুকে লিখেছেন, আপনারা কি মনে করেন না এটা বেশি বেশি হয়ে যাচ্ছে? আমার ফিলিংস আছে। প্রতিদিন ফেসবুকে লগ ইন করে নিজের ব্যাপারে একশ হাজার ডিজগাস্টিং ট্রল দেখতে আপনাদের ভাল লাগতো? আমাকে তো ছাড়েন নাই, আমার ক্লোজ মানুষদেরও ছাড়েন নাই। কি ক্ষতি করছি আপনাদের?  এখন তো মনে হচ্ছে অভিনয় করে নিজের ওপর নিজেই গজব টেনে আনছি।

সাবিলা আরও লেখেন, অনেকেই বলতে পারেন যে মনোযোগ আকর্ষণের জন্য আমি হয়তো এসব করছি, সততার সাথে বলছি এই ধরনের কোনো ইচ্ছেই আমার নেই। আমি কার সাথে ঘুরতে গেলাম, কিভাবে ভাত খাইলাম এসব নিয়ে এতো চুলকানি কেন আপনাদের? বিনোদনের এতই অভাব? এই ধরনের কাজে সত্যিই আমি মর্মাহত। যারা এই ধরনের ট্রল বানিয়ে মজা করছেন দয়া করে এসব সৃজনশীল কাজে ব্যবহার করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.