Sylhet Today 24 PRINT

ন্যান্সির মেয়ের মৃত্যু

বিনোদন ডেস্ক |  ২১ মে, ২০১৬

ফাইল ছবি

জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন নাহার ন্যান্সির মেয়ে মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকালে তার এই তৃতীয় সন্তানের মৃত্যু হয়।

গত ৪ মে ন্যান্সি দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সংসারে তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু মাত্র ১৭ দিনের মাথায় সবাইকে কাঁদিয়ে সে পৃথিবীর মায়া ত্যাগ করল। রোদেলা ও নায়লা নামে ন্যান্সির আরও দুটি কন্যা সন্তান রয়েছে। এদের মধ্যে একটি মেয়ে তার প্রথম স্বামীর।

ন্যান্সি জানান, জন্মের পর থেকে তার এই মেয়ে অসুস্থ ছিল। এজন্য তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রাখা হয়। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে দুটি অস্ত্রোপচার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাচানো সম্ভব হল না। সকালেই সন্তানের মরদেহ নিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছে ন্যান্সির পরিবার। সেখানেই তাকে দাফন দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.