Sylhet Today 24 PRINT

নতুন বিজ্ঞাপনে মাশরাফি, সঙ্গে শ্রাবণ্য

বিনোদন ডেস্ক |  ২২ মে, ২০১৬

তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সঙ্গে জুটি বাধছেন উপস্থাপিকা ও মডেল শ্রাবণ্য তৌহিদা। নতুন একটি বিজ্ঞাপনে একসঙ্গে হাজির হচ্ছেন তারা। স্যামসংয়ের নতুন মডেলের মোবাইলের সঙ্গে নতুন চমক নিয়ে আসছে মোবাইল অপারেটর কোম্পানী রবি। মূলত সেই কনসেপ্ট নিয়েই নির্মাণ করা হয়েছে বিজ্ঞাপনটি। এটি নির্মাণ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। রোববার রাজধানীর মহাখালির বিজিবি রেস্টুরেন্টে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।

শ্রাবণ্য তৌহিদা জানালেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে কাজটা করে খুব ভালো লেগেছে।’

বিজ্ঞাপনের পাশাপাশি উপস্থাপনায় ব্যস্ত সময় কাটছে তার। মমতাজ মেহেদীর রিয়েলিটি শো ‘রঙে রাঙাতে’র সিজনটি উপস্থাপনা করছেন তিনি। এশিয়ান টিভিতে ডাবর ভাটিকার সৌজন্যে নতুন একটি লাইফস্টাইল শো শুরু করবেন শিগগিরই। সম্প্রতি শেষ করেছেন ‘প্রাণ প্রিমিয়ার ঘি স্টার কুক’র উপস্থাপনা। রমজানে অনুষ্ঠানটি ৮টি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.