Sylhet Today 24 PRINT

আলোকচিত্রী রওনকের নামে মডেল সাবিরার মায়ের মামলা

বিনোদন ডেস্ক |  ২৫ মে, ২০১৬

মডেল সাবিরা হোসাইনকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে আলোকচিত্রী রওনকের নামে রাজধানীর রূপনগর থানায় একটি মামলা দায়ের করেছেন সাবিরার মা দিলসাদ কাদির সিমি। মঙ্গলবার বিকেলে মামলাটি দায়ের করা হয়। মামলা নং ১৮।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহীন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি ভিডিও ফুটেজ দেখে প্ররোচনাকারী হিসেবে তার বন্ধু নির্ঝর সিনহা রওনকে শনাক্ত করেছে সাবিরার পরিবার। তাই মামলার এজাহারে রওনকের নাম উল্লেখ করা হয়েছে।

রওনককে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার ভোর ৫টা নাগাদ মিরপুরের রূপনগরে সাবলেট বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মডেল সাবিরা হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়।

সাবিরা হোসাইন বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন একইসাথে মোহনা টেলিভিশন এবং পরবর্তীতে গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.