Sylhet Today 24 PRINT

পূর্ণিমার বিপরীতে হৃদয় খান

বিনোদন ডেস্ক |  ২৬ মে, ২০১৬

প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও কণ্ঠশিল্পী হৃদয় খান। এসএ হক অলিকের রচনা ও নির্দেশনায় 'ফিরে যাওয়া হলো না' শিরোনামে এক টেলিছবিতে অভিনয় করছেন তারা।

রাজধানীর উত্তরায় বুধবার সকাল থেকে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়। এতে রোদেলা নামে এক দুষ্টু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। অন্যদিকে হৃদয় খানকে দেখা যাবে ফাহিম নামে এক বিদেশফেরত শান্ত ছেলের চরিত্রে।

এতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ। আসছে ঈদে এটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.