Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে শুটিংয়ে সময় চিত্রনায়িকা ববি আহত

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ২৯ মে, ২০১৬

বিয়ানীবাজারে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়িকা ববি। শনিবার রাত সাড়ে ১১ টায় শুটিং স্পটে বোমা বিস্ফোরণের একটি দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সাথে নায়ক রণবীর ও কৌতুক অভিনেতা সীমান্তও আহত হন।


বিয়ানীবাজার বিজলী ছবির শুটিং চলছিলো বলে জানা গেছে।

জানা যায়, বিয়ানীবাজার মোল্লাপুরে বিজলী ছবির শুটিং এর কাজ চলছিল।  শনিবার রাত সাড়ে ১১ টার দিকে অ্যাকশন দৃশ্যটি শুরু হয়। দৃশ্যটিতে নায়ক এবং নায়িকা দৌঁড়াতে থাকেন। তাঁদের সামনেই বোমা বিস্ফোরিত হতে থাকে। কিন্তু দুর্ঘটনাক্রমে তাদের খুব কাছেই একটি বোমার বিস্ফোরণ ঘটে। সাথে সাথে আহত হন ববি, রণবীর ও সীমান্ত।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ববি ও রণবীরের শরীরের কিছু অংশ পুড়ে যায়। সবচেয়ে বেশী আহত হন ববি। তার বাম হাত, উরু এবং হাঁটু ঝলসে গেছে। রাতেই সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয় । বর্তমানে তারা কিছুটা সুস্থ রয়েছেন । 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.