Sylhet Today 24 PRINT

ক্ষুব্ধ হয়ে মাহির সঙ্গে অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছাড়েন শাওন!

বিনোদন ডেস্ক |  ৩১ মে, ২০১৬

চিত্রনায়িকা মাহিয়া মাহির অতীত জীবনের আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় গ্রেপ্তার করা হয়েছে তার সাবেক প্রেমিক শাওনকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান এ বিষয়ে  নিশ্চিত করে বলেন, ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে রোবার শাওন নামে এক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।

গোয়েন্দা জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন, মাহীর সঙ্গে শাওনের পরিচয় স্কুল জীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। এখন তিনি প্রেম সম্পর্কও দাবি করছেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ১২ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ি মাসুদ পারভেজ অপুর সঙ্গে মাহীর বিয়ে হয়। এরপর থেকে ঐ যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি মাহীকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর মাহি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে তাকে শাওন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়।

ডিবির একজন সহকারী কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদে শাওন নায়িকা মাহির সঙ্গে বিয়ের কোন কাবিন নামা দেখাতে পারেননি। অথচ তার বউ বলে দাবি করছেন মাহিকে।

এর আগে শনিবার সকালে মাহি বললেন, ‘দেখুন আমি একটা নতুন জীবনের পথে পা বাড়িয়েছি। আমি চাইনা আমার শ্বশুরবাড়িতে আমাকে নিয়ে কোন ভুল বোঝাবুঝি হোক। আমি সাইবার ক্রাইম আদলতে মামলা করেছি। যারা যারা ফেসবুকে এসব ছবি ছেপেছেন এবং সংবাদ পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে মামলা করেছি। সময় হলেই সব জানতে পারবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.