Sylhet Today 24 PRINT

মা হচ্ছেন কারিনা?

ওয়েব ডেস্ক |  ০৩ জুন, ২০১৬

বেশ কিছুদিন হলো ঢেলেঢোলা পোশাক পড়ছেন নবাব পরিবারের বধূ কারিনা কাপূর। জিরো ফিগারের নায়িকা হঠাৎ ঢিলে পোশাকে কেন?

বিটাউনে গুঞ্জন চলছে, মা হতে চলেছেন সাইফ আলী খানের বউ কারিনা কাপূর। স্বামী সাইফের সঙ্গে লন্ডনে দীর্ঘ ছুটি কাটিয়ে সদ্য দেশে ফিরেছেন কারিনা। বিমান-বন্দর থেকে বেরনোর সময় কারিনার গায়ে ছিল মাত্রাতিরিক্ত ঢিলে-ঢোলা পোশাক।

অনেকের মতে, ঢিলে-ঢোলা পোশাকের আড়ালে একটা ছোট্ট বেবি বাম্প প্রত্যক্ষ করা গেছে। লন্ডনে থাকাকালীনই করণ জোহরের পার্টিতে একদম শরীর ঢাকা ঢিলো ঢোলা পোশাকে দেখা গিয়েছিল কারিনাকে।

সেখানেও এই নিয়ে অনেক গুঞ্জন হয়েছিল। পার্টিতে যাওয়া বহু মহিলাই কারিনাকে জিজ্ঞেসও করেছিলেন কোনও ‘গুড নিউজ’ আছে কি না? কারিনা শুধু মুচকি হাসা ছাড়া আর কোনও উত্তর দেননি। স্বামী সাইফও একদম নিশ্চুপ।

বেশকিছুদিন ধরেই কারিনা কাপূর হাতে কোনও ছবি নিচ্ছেন না বলে বহু পরিচালক দাবি করছেন। ‘উড়তা পাঞ্জাব’ মুক্তি পেলে সেভাবে কারিনার কোনও ছবি নেই। তা সত্ত্বেও কারিনা নাকি পরিচালকদের বলছেন, এখন সময় বের করাটা একটু অসুবিধা আছে।

বলিউডে যেটা জল্পনা, সেটা হল কারিনা অন্তত সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। স্বামী সাইফ তাকে নিয়ে লন্ডন গিয়েছিলেন গর্ভাবস্থায় একটু ‘রিল্যাক্স’ দিতে।

কারিনা কাপূরের বাবা রণধীর কাপূরকেও মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জিজ্ঞেস করা হয়, রণধীর এই নিয়ে কিছু নিশ্চিত না করলেও বলেন, ‘আশাকরি খবরটা সত্যি’। এর ফলে সাইফ-কারিনার সংসারে নতুন অতিথি নিয়ে জল্পনা বেড়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.