Sylhet Today 24 PRINT

আসছে থ্রি ইডিয়টস এর সিকুয়েল

বিনোদন ডেস্ক  |  ০৩ জুন, ২০১৬

বলিউড ইতিহাসের ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে একটি হলো আমির খান অভিনীত `থ্রি ইডিয়টস`। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানীর শিক্ষামূলক এ ছবিটি সাড়া ফেলেছিলো দর্শকদের মনে।

থ্রি ইডিয়টসের দর্শকদের জন্যে আসছে সুখবর। খুব শিগগিরই এই ছবির সিকুয়েল তৈরির কাজে হাত দিবেন পরিচালক রাজকুমার হিরানী।

অতীতে এ ছবির সিকুয়েল নিয়ে নানান গুজব শোনা গেলেও এবার আর গুজব নয়। কারণ এরই মধ্যে নাকি ছবিটির চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন পরিচালক রাজকুমার হিরানী। কিছুদিন আগে এই ছবির অভিনেতা শারমান জোশিও নতুন পর্বের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে নিজের অভিনয়ের সম্ভাবনার কথাও বলেন। শোনা যাচ্ছে এ বছরের শেষের দিকেই সিকুয়েল নির্মাণের কাজে হাত দেবেন হিরানী।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে আরো অভিনয় করেন মাধবন, কারিনা কাপুর খান ও বোমান ইরানি। এটি বলিউডের সর্বকালের সেরা ব্যবসা সফল ছবির মধ্যে অন্যতম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.