জামিন আবেদন করলেন মাহীর ‘প্রথম স্বামী’ শাওন
বিনোদন ডেস্ক | ০৩ জুন, ২০১৬
চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহীর 'প্রথম স্বামী' শাহরিয়ার ইসলাম শাওনের জামিন চেয়ে গতকাল বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার আইনজীবী বেলাল হোসেন। তবে জামিন শুনানির তারিখ পড়েনি।
আইনজীবী বেলাল হোসেন জানান, আগামী রবিবার শুনানির তারিখ পড়তে পারে। জামিনের পর মাহীর বিরুদ্ধে প্রতারণা মামলা করবে শাওনের পরিবার।
গত ২৯ মে শাওনকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নেয় কাউন্টার টেরোরিজম ইউনিট। ৩১ মে শাওনকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শাওন এখন কারাগারে আছেন। এদিন শাওন-মাহীর বিয়ের কাবিননামাও আদালতের কাছে উপস্থাপন করেন শাওনের আইনজীবী।
আইনজীবী বেলাল হোসেন বলেন, শাওন ছাড়া পেলে মুসলিম পারিবারিক আইন মেনে মাহীর বিরুদ্ধে প্রতারণা মামলা করা হবে। আইনগতভাবে প্রথম বিয়ের বিচ্ছেদের পর কেউ দ্বিতীয় বিয়ে করতে পারেন। কিন্তু তালাক না দিয়ে এবং শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি গোপন রেখে মাহী দ্বিতীয় বিয়ে করেছেন।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.