Sylhet Today 24 PRINT

পূর্ণিমাকে পোশাক পছন্দ করে দিলেন এরশাদ

বিনোদন ডেস্ক |  ০৫ জুন, ২০১৬

চট্টগ্রামের একটি ফ্যাশন হাউজ থেকে চিত্রনায়িকা পূর্নিমাকে পোশাক পছন্দ করে দিলেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। বিস্ময়কর শোনালেও এটাই সত্য। বন্দরনগরীর ষোলশহরে একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা হয়েছিলো দু’জনার। পূর্নিমা চট্টগ্রামের মেয়ে। অন্যদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এ প্রেসিডেন্ট।

অনুষ্ঠান উদ্বোধনের পর ফ্যাশন হাউজটি ঘুরে দেখার সময়ই ঘটলো ঘটনাটা। চতুর্থ তলায় নারীদের কাপড়ের সংগ্রহ দেখেন এরশাদ। বিক্রয়কর্মীরা পূর্ণিমাকে একটি গাউন উপহার দিতে চাইলে এরশাদ নিজেই বিক্রয়কর্মীকে পোশাক দেখাতে বলেন। নিজেই পছন্দ করে নেভি ব্লু ও গোল্ডেন কালারের সংমিশ্রনে তৈরি একটি গাউন পছন্দ করে পূর্ণিমাকে নিতে বলেন। বিক্রয় প্রতিনিধিরা একই ডিজাইনের আরও কাপড় দেখাতে চাইলে এরশাদ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘না এটাই ওকে মানাবে’।  

শনিবার বিকেলে নরগীর ষোলশহরে এসএ ওয়ার্ল্ড হাউসের সামনে এসএ গ্রুপের নতুন প্রতিষ্ঠান এসএ ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস, পূর্ণিমা ও সোলায়মান আলম শেঠ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.