Sylhet Today 24 PRINT

মৃত্তিকা গুণের জীবনসঙ্গী আশুতোষ সুজন

বিনোদন ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

কবি নির্মলেন্দু গুণ কন্যা মৃত্তিকা গুণকে বিয়ে করলেন নির্মাতা আশুতোষ সুজন। টানা একবছর প্রেম করার পর গত ৭ এপ্রিল বিয়ে করেন তারা। রোববার তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসব থেকে ফিরেই এ আনুষ্ঠানিকতা সারলেন মৃত্তিকা গুণ।

রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের এ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নির্মাতা, কবি, অভিনেত্রী মৃত্তিকা গুণ বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে কর্মরত আছেন। অন্যদিকে নির্মাতা আশুতোষ সুজন ব্যস্ত আছেন তার নতুন ধারাবাহিক ‘থ্রি সিস্টারস’ নিয়ে। দুজনের হাতেই দুটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। মৃত্তিকা গুণ নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কালো মেঘের ভেলা’। অন্যদিকে আশুতোষ সুজন নির্মাণ করছেন চলচ্চিত্র ‘আমার বাবা’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.