Sylhet Today 24 PRINT

সালমানের টানে মুম্বাইয়ে লুলিয়া

বিনোদন ডেস্ক |  ১০ জুন, ২০১৬

কিছুদিন আগে 'সুলতান' ছবির শ্যুটিং করতে রোমানিয়ার রাজধানী বুদাপেস্টে গিয়েছিলেন সালমান খান। রাজধানী ঘুরে দেখাতে বলিউডের এই সুপারস্টারকে সাহায্য করেছেন তার 'প্রেমিকা' রোমানিয়ার টিভি উপস্থাপক লুলিয়া ভানটুর।

 

শ্যুটিং এর কাজ শেষে বৃহস্পতিবার একসঙ্গে মুম্বাই ফিরেছেন দু’জন।

শোনা যাচ্ছে, মুম্বাইয়ে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন লুলিয়া। এ জন্য নতুন একটি বাসা খোঁজ করছেন তিনি আর সেটি যাতে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশেপাশে হয় এমনটাই চাইছেন রোমানিয়ান এই সুন্দরী। তবে সাধ্যের মধ্যে পেলে নিজের জন্য একটি ফ্ল্যাট কিনে ফেলতে পারেন লুলিয়া।

ইতোমধ্যে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছেন সালমান-লুলিয়া। এমনকি ৫০ বছর বয়সী এই অভিনেতা এ বছর শেষে লুলিয়াকে বিয়ে করবেন বলেও শোনা গেছে।

তবে বিয়ে নিয়ে প্রশ্ন করলে সালমানের সোজা জবাব , 'আমার যখন ইচ্ছা হবে তখন বিয়ে করবো। আপনাদের কাছে এটি বলার প্রয়োজন মনে করি না। তবে যখন বিয়ে করবো টুইটার অথবা ফেসবুকে জানিয়ে দিবো।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.