Sylhet Today 24 PRINT

ভাই হত্যার প্রতিশোধ!

বিনোদন ডেস্ক |  ১১ জুন, ২০১৬

বাণিজ্যিক ছবিতে নিজেকে কম মেলে ধরেননি পরীমনি। যেমন চেয়েছেন পরিচালকরা তেমনই হয়েছেন। প্রচলিত ঢঙ করায়াত্ত করে এর বাইরেও নিজেকে নিয়ে গেছেন। মহুয়া সুন্দরী চলচ্চিত্রের যাত্রার মেয়ে পরীকে দেখে কে বলবে তিনি ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে কখনোই যাত্রা দেখেননি? ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে পরীমনিকেতো চেনাই যাচ্ছিলো না।

বাংলা সিনেমার ন্যাকামো ভুলে সাদাসিধে পরীর মুখ দেখা গেছে মালেক আফসারির ‘অন্তর জালা’চলচ্চিত্রেও। কিন্তু এবার অ্যাকশন লেডি! মালেক আফসারিই যদিও এ চরিত্রের নির্মাতা তবু এটি এখন নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন।

চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য বেশকিছুদিন ফাইটিং শিখেছেন তিনি।  থাইল্যান্ডের ফাইট ডিরেক্টর জাইক্যা এবং চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর রাজেশের পরিচালনায় পরীমনিকে দেখা যাবে ভাই হত্যার প্রতিশোধ নিতে হিংস্র হয়ে ওঠা এক নারী চরিত্রে। দার্জিলিংয়ের পাহাড়ে ধারণ করা হবে এসব ফাইটিং দৃশ্য। স্কেটিং করে ধাওয়া করতে হবে ভিলেনকে। এ জন্য অবশ্য স্কেটিংও শিখেছেন তিনি।

ক্যারিয়ারে হিট সিনেমা দিতে মরিয়া হয়ে উঠেছেন পরী। অসংখ্য সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া আর নানা বিতর্কের সঙ্গে ঘর করা এ নায়িকার সাম্প্রতিক চলচ্চিত্রগুলোরে চরিত্র বাছাই সে কথাই বলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.