Sylhet Today 24 PRINT

অমিতাভের মৃত্যুর গুজব!

বিনোদন ডেস্ক |  ১৪ জুন, ২০১৬

জনপ্রিয় বলিউড তারকা অমিতাভ বচ্চনের মৃত্যুর গুজব ছড়িয়েছে কেউ। সোমবার (১৩ জুন) বিকেলে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই গুজব ছড়ানো হয়।

অমিতাভের মৃত্যুর সংবাদে বিভ্রান্তিতে পড়ে যান অমিতাভ ভক্তরা।

ঘটনার সূত্রপাত হয় সোমবার বিকেলে ‘আরআইপি অমিতাভ বচ্চন’ নামে খোলা একটি ফেসবুক পেজের পোস্ট থেকে। ১০ লাখ লাইকার সম্বলিত পেজটি থেকে জানানো হয় যে বলিউড শাহেনশাহ আর বেঁচে নেই। আর তাতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে খবরটি।

তবে এরই মধ্যে অমিতাভের কয়েকজন ভক্ত এ ঘটনাকে গুজব বলে টুইট করে জানান যে, ‘অমিতাভের মৃত্যুর সংবাদটি একটি জাতীয় পর্যায়ের খবর। অথচ কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় এমন খবর প্রচারিত না হওয়ায় বোঝাই যায় এটি একটি গুজব। তাই আপনারা বিভ্রান্ত হবেন না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.