Sylhet Today 24 PRINT

আজ দাদাগিরিতে সৌরভের অতিথি জয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুন, ২০১৬

আজ মঙ্গলবার রাতে কলকাতার জনপ্রিয় টিভি চ্যানেল ‘জি-বাংলা’তে প্রচার হবে ‘দাদাগিরি’। দুই বাংলার তুমুল জনপ্রিয় ‘দাদাগিরি’ অনুষ্ঠানে আজ সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ‘রাজকাহিনী’ খ্যাত তারকা জয়া আহসানকে।

ক্রিকেট বিশ্বের অন্যতম কিংবদন্তি তারকা খেলোয়ার সৌরভ গাঙ্গুলীর উপস্থাপনায় জনপ্রিয় ‘দাদাগিরি অনুষ্ঠানে দেখা যাবে জয়া আহসান।

 

প্রসঙ্গত,অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশ ও কলকাতার সিনেমায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন । কলকাতায় সিনেমায় ‘আবর্ত’ নামের একটি সিনেমা দিয়ে অভিষেক ঘটে জয়ার। এরপর বাঙালি ভূতের গপ্পো এবং রাজকাহিনী সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। সম্প্রতি‘আমি জয় চ্যাটার্জি’ নামের একটি চলচ্চিত্রে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে কাজ করেছেন তিনি। বাংলাদেশে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’-এ সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.