Sylhet Today 24 PRINT

ডায়েট করতে গিয়ে হাসপাতালে ভর্তি নায়িকা!

বিনোদন ডেস্ক |  ১৫ জুন, ২০১৬

ঢাকাই ছবির নতুন মুখ মারজান জেনিফা। আরিফিন শুভ’র বিপরীতে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবি দিয়ে তার অভিষেক হয়েছে চলচ্চিত্রে। এবার নির্মিত হচ্ছে ছবিটির সিক্যুয়েল ‘মুসাফির ২’।

আগেরবারের মতো এবারও নায়িকা হিসেবে অভিনয় করছেন জেনিফা। আর ছবির চরিত্রের প্রয়োজনে ওজন কমাতে গিয়ে ডায়েট শুরু করেছিলেন তিনি। কিন্তু ডায়েট করতে গিয়ে পড়েছেন বিপাকে। জেনিফার শরীর এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে, তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে!

গেল রোববার, ১২ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি ভালো আছেন বলে জানান জেনিফা।

চিত্রনায়িকা মারজান জেনিফা বলেন, ‘আমাদের নায়িকাদের শুটিংয়ের জন্য কতো কষ্ট করতে হয়। এটা কেউ বিশ্বাস করতে পারবে না। ‘মুসাফির-২’ সিনেমার জন্য আমি ডায়েট শুরু করেছি। এরইমধ্যে ৫ কেজি ওজন কমেছে। কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। স্যালাইন নিতে হয়েছে। তবে বর্তমানে সুস্থ আছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.