Sylhet Today 24 PRINT

আমি স্টার নই, চাকরিজীবী : মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক |  ১৫ জুন, ২০১৬

আলোচনায় আসার জন্য পর্দায় যেকোন অন্তরঙ্গ দৃশ্যের অভিনয়ের প্রস্তাব অনেকটা সাদরেই গ্রহণ করতে দেখা যায় অনেক তারকাকেই। তবে এ বিষয়ে ভিন্ন পথে হাঁটছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

অন্য অনেকের সঙ্গে তাল না মিলিয়ে তিনি বরং প্রত্যাখানই করেন বিষয়টিকে। তার স্বীকারোক্তি, 'না বেড সিন করতে পারব না'। দৈনিক আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলা সিনেমার এই অভিনেত্রী।

মিমি বলেন, ভাল সিনেমার কথা বললে আমি ‘খাদ’ আর ‘প্রলয়’ করেছি। আরও অফার এসেছিল, কিন্তু কিছু ফিল্মে কিছু জিনিস ছিল যেগুলো আমি কিছুতেই করতে পারব না।

তিনি বলেন, বেড সিন (শয্যা দৃশ্য) করতে পারব না। ইন্টিমেট (অন্তরঙ্গ) সিন করতে পারব না। এসব ব্যাপারে কোথাও গিয়ে একটা আটকে যায়। জানি না, হয়তো পরে কেটে যাবে। কিন্তু আপাতত এগুলো আমার ‘ডোন্ট’ লিস্টে রয়েছে।

সাক্ষাৎকারে মিমি বলেন, আমি আসলে নিজেকে স্টার হিসেবে ভাবি না। চাকরিজীবী ধরি। আর দশটা লোক যেমন চাকরি করে, আমিও তেমন করি। তফাত একটাই — আমাকে টিভি আর বড় পর্দায় দেখা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.