Sylhet Today 24 PRINT

শ্যুটিং করতে গিয়ে আহত শুভশ্রী

বিনোদন ডেস্ক |  ২১ জুন, ২০১৬

আউটডোর শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

‘প্রেম কী বুঝি নি’ সিনেমার শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে বলে নিজেই জানিয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন তিনি। সঙ্গে কয়েকটি ছবি পোস্টও করেছেন শুভশ্রী।

অনেকদিন পর একসাথে কাজ করছেন অভিনেতা জিৎ ও শুভশ্রী। ছবির নাম ‘প্রেম কী বুঝি নি’। সিনেমার শুটিং চলছে ভারতে। সেখানে শুটিং চলাকালে হঠাৎ করেই পায়ে চোট পান নায়িকা। বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং।

তবে আপাতত শুভশ্রী সুস্থ আছেন বলে জানা গেছে।

অভিনেতা দেবের সাথে জুটি বেঁধে ‘চ্যালেঞ্জ’ ছবিতে অভিনয় করে দর্শক নন্দিত হয়েছিলেন শুভশ্রী। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে টালিউডে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.