Sylhet Today 24 PRINT

তৌকিরের ছবিতে জাহিদ-তিশা-মোশাররফ

বিনোদন ডেস্ক |  ২২ জুন, ২০১৬

অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের নতুন ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী জাহিদ হাসান, তিশা ও মোশাররফ করিম।

তৌকিরের পরিচালিত ছবিটির নাম ‘হালদা’।

জনপ্রিয় এই তারকাদের ব্যাপারে তৌকির আহমেদ জানান, গল্পের প্রয়োজনেই তাদের নির্বাচন করেছি। ছবির গল্প তাদের পছন্দ হয়েছে, আশা করছি তারাও ভালো কিছু দিবেন।

হালদা নদীতে মাছ ডিম ছাড়ে এবং নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। মুলত এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী তীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা নিয়েই ‘হালদা’ ছবির কাহিনি গড়ে উঠেছে বলে জানিয়েছেন তৌকির।

আগামী ৭ আগস্ট থেকে টানা ২৫ দিন হালদা নদী ও এর আশপাশের এলাকায় এই ছবির চিত্রধারণের কাজ চলবে। ছবিতে ঐ তিন তারকার পাশাপাশি আরও থাকছেন ফজলুর রহমান বাবু ও রুনা খান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.