Sylhet Today 24 PRINT

ঢাকায় ইফতার পার্টিতে কলকাতার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক |  ২২ জুন, ২০১৬

দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী শ্রাবন্তী। আসার উদ্দেশ্য বেশ চমকপ্রদ। ঢাকার একটি ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন সম্প্রতি শাকিবের সঙ্গে জুটিবদ্ধ হওয়া এ নায়িকা।

আর এটাও তাদের নতুন ছবি ‌'শিকারী'র জন্য। মূলত ছবির প্রচারণায় তিনি মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বুধবার একটি ইফতারের আয়োজন করছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যেখানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় সব সংবাদমাধ্যম।

সেখানেই ইফতার অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়ে অংশ নেবেন এই টলিউড নায়িকা।

এছাড়া ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’র প্রচারণাতেও অংশ নেবেন এই নায়িকা।

২৩ জুন সকালের ফ্ল্যাইটে কলকাতা ফিরে যাবেন শ্রাবন্তী চ্যাটার্জি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.