Sylhet Today 24 PRINT

অপু, তুমি একটু আস্তে নাক ডাকবা : মাহি

বিনোদন ডেস্ক |  ২২ জুন, ২০১৬

চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু তেমন বিখ্যাত কেউ নন। তবে তারকা স্ত্রী মাহির কারনে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগের মাধ্যমে ইদানিং বেশ আলোচিত অপু।

ফেসবুকে বিভিন্ন সময়ে দুজনের ছবি প্রকাশ করে ‘নীরব’ স্বামী অপুকে মিডিয়ার সরব আলোচনায় আনেন মাহি। আজও (বুধবার) স্বামীকে সঙ্গে নিয়ে শুটিংয়ে যাওয়ার কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই চিত্রনায়িকা।

ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আজকে রাস্তার জ্যামগুলোও কেন যেন সুন্দর। এত দিন আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে শুটিং-এ যেতাম, আজকে উনি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে শুটিং-এ নিয়ে যাচ্ছে।

অপু,, তুমি একটু আস্তে নাক ডাকবা plsss

by the way

life is beautiful.... let it be!!!’

গত ২৫ মে ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহির বিয়ে হয় সিলেটের ব্যবসায়ী অপুর সঙ্গে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.