Sylhet Today 24 PRINT

কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই?

বিনোদন ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

অবশেষে নিজেকে নিয়ে মুখ খুললেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বেশ খোলামেলাই জানিয়ে দিলেন নিজের প্রেম বিষয়ক অল্পকিছু কথাবার্তা। তবে পুরাটা আর বললেন না।

এই মুহূর্তে অবলীলায় তাকে বলিউডের অন্যতম ব্যস্ত এবং সফল নায়িকা বলাই যায়। এক দিকে বি-টাউনে ‘বাজিরাও মস্তানি’-র মতো ছবি অন্য দিকে হলিউডে ‘বেওয়াচ’। হাতে রয়েছে  ‘রক অন ২’-এর মতো বড় প্রজেক্টও।

কিন্তু এত সবের মধ্যেও প্রেম করতে ভোলেন না নায়িকা। কিন্তু, কে সেই ভাগ্যবান? না, সে ব্যাপারে 'স্পিকটি নট' প্রিয়াঙ্কা।

তবে স্বীকার করে নিয়ে বললেন, ‘কে বলেছে আমার পার্টনার নেই। শুধু একসঙ্গে সময় কাটাতে পারি না আমরা। কারণ সারাক্ষণই আমাকে ট্র্যাভেলিং করতে হয়।’

শুধু তাই নয়, তিনি নাকি ‘বুড়ি নজর’-এও বিশ্বাস করেন। তাই প্রেম নিয়ে বাইরে কিছু বলতে নারাজ পিসি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই আমার একটা পার্সোনাল লাইফ আছে। কিন্তু সে ব্যাপারে কেন কথা বলব আমি?’

দেখা যাক, কবে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস খোলসা করেন প্রিয়াঙ্কা। আপাতত সেই অপেক্ষা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.