Sylhet Today 24 PRINT

নিজেকে শিবের মা দাবি সোফিয়া হায়াতের

বিনোদন ডেস্ক |  ২৮ জুন, ২০১৬

বলিউডের সেনসেশন তারকা সোফিয়া হায়াত বেশ কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি শোবিজ ছাড়ছেন। তাই বলিউড অঙ্গন ছেড়ে ধর্মীয় সেবিকা হিসেবে কাজ করে যাচ্ছিলেন সোফিয়া। ফলে নিজের নতুন নাম দিয়েছিলেন ‘গায়া মাদার সোফিয়া’। তবে সম্প্রতি নিজেকে হিন্দু দেবতা শিবের মা দাবি করে তোলপাড় ফেলে দিয়েছেন এ তারকা।

বলিউড ছাড়ার পর এক প্রকার সন্ন্যাসী হয়ে জীবনযাপন করছিলেন এই তারকা। বিভিন্ন মন্দিরে মন্দিরে বসেই ঘণ্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন থাকতেন তিনি। সম্প্রতি ভারতের বিভিন্ন শিবমন্দির ঘুরে বেড়াচ্ছেন এ তারকা। আর সেই সুবাদেই গিয়েছিলেন আওরঙ্গবাদের শিবমন্দিরে। সেখানে নাকি ঘণ্টা দুয়েক ধ্যানমগ্নও ছিলেন।

তবে মন্দির থেকে বেরিয়ে নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন সোফিয়া। ভিডিওটিতে দেখা গেছে, ‘শিবলিঙ্গের সামনেই তিনি বসে ধ্যান করছেন। কোনোভাবেই শিবলিঙ্গ থেকে চোখ সরাতে পারছিলেন না তিনি। এতে নাকি সোফিয়া তার আসল পরিচয় খুঁজে পেয়েছেন।’

এছাড়া নিজেকে শিবের জন্মদাতা মা হিসেবে দাবি করেছেন! শিব নাকি তার গর্ভ থেকেই জন্ম নিয়েছেন। এখন শিবলিঙ্গের অপার্থিব চৌম্বক টান তিনি শরীরজুড়ে অনুভব করতে পেরেছেন। ভিডিওতে কথা বলতে বলতে কেঁদেও ফেলেছেন সোফিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.