Sylhet Today 24 PRINT

২ কোটি নিলেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক |  ২৮ জুন, ২০১৬

পারফর্ম্যান্সের নিরিখে আইআইএফএ অ্যাওয়ার্ডস মঞ্চে রীতিমতো আগুন জ্বেলে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মাদ্রিদে আইআইএফএ অ্যাওয়ার্ডে পারফর্ম করার জন্য প্রিয়াঙ্কা নিয়েছেন আকাশছোঁয়া পারিশ্রমিক। পিগি চপ্‌সের মার্কেট ভ্যালু শুনে চোখ কপালে উঠেছে বলিউডের অনেকের।

কোরিওগ্রাফার শিয়ামক দাভারের নির্দেশনায় বর্ণিল সান্ধ্য অনুষ্ঠানে দু'টি গানের সঙ্গে নাচেন তিনি, যার মধ্যে ছিল বলিউডের হিট ছবি বাজিরাও মস্তানির 'পিংগা'।

জানা গিয়েছে, মাত্র ২টি নাচের জন্য দুই কোটি টাকা পারিশ্রমিক আদায় করেছেন বলিউড সুন্দরী। মনে করা হচ্ছে, আমেরিকান টিভি শো কোয়ান্টিকোর সাফল্য এবং হলিউডি ছবি বেওয়াচ-এ অভিনয়ের ডাক পাওয়ার পরই স্টেজ পারফর্ম্যান্সের দর চড়েছে প্রিয়াঙ্কার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.