Sylhet Today 24 PRINT

অল্পের জন্য আত্মঘাতী হামলা থেকে বেঁচে গেলেন হৃতিক রোশন

বিনোদন ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

আত্মঘাতী হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন হৃতিক রোশন। আত্মঘাতী বোমা হামলার ঘণ্টা খানেক আগেও ২ সন্তান রেহান ও রিদানকে নিয়ে তিনি অবস্থান করছিলেন তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে।

হৃতিক ও তাঁর দুই সন্তান কানেকটিং ফ্লাইট ধরতে পারেননি বলে ইস্তাম্বুল বিমানবন্দরে আটকে গিয়েছিলেন। বিজনেস ক্লাসের টিকিট না পাওয়ায় ঘটেছিল এমন বিড়ম্বনা।

আরও পড়ুন :  ইস্তাম্বুলে বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহত ৩৬

পরে কর্তৃপক্ষের সহায়তায় ইকোনমি ক্লাসের টিকিট পেয়ে তাঁরা ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে যান। তাঁদের প্লেনটি আকাশে ওড়ার ঘণ্টা খানেকের মধ্যেই বিমানবন্দরে এই আত্মঘাতী বোমা হামলা হয়, যাতে বিমানবন্দরে অবস্থান করা ৩৬ জন মানুষের প্রাণহানি ঘটে।

হৃতিক এক টুইটবার্তায় কর্তৃপক্ষের ক্রু​ ও কর্মকর্তাদের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.