Sylhet Today 24 PRINT

দর্শক মাতাতে ৭ দিনের ঈদ আয়োজন একুশে টিভিতে

বিনোদন ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ৭ দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

এই আয়োজনের একটি বড় অংশ জুড়ে থাকবে বাংলা চলচ্চিত্র। ঈদ অনুষ্ঠানমালায় বাংলাদেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার জনপ্রিয় ৭টি চলচ্চিত্র একুশে টেলিভিশনের পর্দায় প্রচার করা হবে। চলচ্চিত্রগুলো হচ্ছে- পোড়া মন, আশিকী, অগ্নি, দেশা, অন্যরকম ভালোবাসা, ভালোবাসা আজকাল এবং দবির সাহেবের সংসার।

পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ একুশে টেলিভিশন এবারের ঈদ-উল-ফিতরে জনপ্রিয় চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশের স্বনামধন্য নির্মাতাদের নির্মিত এবং প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের অভিনীত ৭টি একক নাটক, ৭টি টেলিফিল্ম, ৩টি ধারাবাহিক, জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে ৭ দিনের স্টুডিও লাইভ কনসার্ট এবং ভিন্নধর্মী ইনহাউজ অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.