Sylhet Today 24 PRINT

সাব্বিরের মডেল হলেন নায়লা নাঈম

বিনোদন ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

ক্রিকেট নিয়ে আপাতত ব্যস্ততা নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। বর্তমানে ছুটিতে আছে তারা। আর ছুটির মাঝে মডেলিং নিয়ে ব্যস্ত জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান।

সাব্বিরের সঙ্গে মডেল হয়েছেন আলোচিত মডেল নায়লা নাঈম। কোমল পানীয়র বিজ্ঞাপনে অংশ নেবেন তারা।

বিজ্ঞাপনে সাব্বির রহমান ক্রিকেটার হিসেবেই হাজির হবেন। আর নায়লা নাঈমকে দেখা যাবে পুলিশ হিসেবে।  

বিজ্ঞাপনটির ব্যাপ্তিকাল হবে ৫০ সেকেন্ড। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। চলতি মাসের শেষের দিকে এটি প্রচারে আসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.