Sylhet Today 24 PRINT

ঈদে ‘লাভলী ও লাভলুর লাভস্টোরি’

বিনোদন ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৬

বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে দর্শকনন্দিত নুসরাত ইমরোজ তিশা এবার অভিনয় করেছেন একজন পরিশ্রমী পোশাকশ্রমিকের চরিত্রে। নাটকের নাম ‘লাভলী ও লাভলুর লাভস্টোরি’।

নাটকে তিশা লাভলী ও মোশাররফ করিম লাভলু চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

‘লাভলী ও লাভলুর লাভস্টোরি’ নাটকের গল্পে দেখা যাবে, লাভলী অনেক সাহসী ও সুন্দরী একজন পোশাকশ্রমিক। অন্যদিকে লাভলু বাংলা ছবির একজন পাগল দর্শক। লাভলু ছবির টিকেট ব্ল্যাক করে ও ছোট একটি চায়ের দোকানে কাজ করে আয়-রোজগার করে। ছবির টিকেট লাভলীর জন্য রেখে দেয় লাভলু। দুজন একসঙ্গে ছবি দেখতে গিয়ে প্রেমে পড়ে। কিন্তু এলাকার প্রভাবশালী শ্রমিক নেতা সোয়েবও লাভলীকে পছন্দ করে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবে এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।’

‘লাভলী ও লাভলুর লাভস্টোরি’ নাটকটি ঈদের ষষ্ঠ দিন রাত ৮টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.