Sylhet Today 24 PRINT

ছেলেকে মাত্র ২ টাকা ঈদ উপহার দিলেন আমির

বিনোদন ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৬

বলিউডের ‘আমির’ তিনি। নেই টাকা-পয়সার অভাব। কিন্তু  ঈদে ছেলেকে মাত্র ২ টাকা ঈদি দিলেন বলিউড তারকা আমির খান।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিস্টার পারফেকশনিস্ট জানান, ছেলে আজাদ রাওকে ঈদে তিনি মাত্র ২ টাকা দিয়েছেন।

ছেলে ও স্ত্রীকে নিয়ে তাঁর ঈদের পরিকল্পনা জানতে চাওয়া হলে আমির বলেছেন, ওরা দুজনেই এখানে নেই। ছেলের স্কুলের ছুটি। তাই ইউরোপে আছে তারা। কাজের জন্য স্ত্রী ও ছেলের সঙ্গে তিনি যেতে পারেননি।

বর্তমানে ‘দঙ্গল’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আমির জানিয়েছেন, তিনি তাঁর ছেলেকে কখনোই দামি উপহার দেন না। তাই ঈদেও কোনো বিশেষ উপহার দেননি ছেলেকে। আজাদকে মাত্র ২ টাকা দিয়েছেন তিনি। কারণ, অন্যান্য বাবার মতো তিনিও চান না, ছেলে বিগড়ে যাক।

আমির বলেছেন, ঈদের সময় পরিবারের লোকজনদের সঙ্গে থাকতেই পছন্দ করেন তিনি। মজার ছলে আমির বলেন, ছোটবেলায় তিনি ঈদের চেয়ে  ঈদের উপহারের ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন।

ঈদে বলিউডের অপর দুই খান শাহরুখ ও সালমানের সঙ্গে ঈদে বিরিয়ানি বিনিময় করেন কিনা, এই প্রশ্নের উত্তরে আমির বলেছেন, সেটা তো হয়ই। তবে এটা শুধু ঈদের সময়ই নয়, অন্যান্য সময়ও হয়ে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.