Sylhet Today 24 PRINT

এবার সিনেমায় নামছেন শ্রীশান্ত

বিনোদন ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৬

ক্রিকেট থেকে বহুদিন হল দূরে আছেন ভারতের প্রেসার শ্রীশান্ত। রাজনীতিতে নেমেও খুব একটা সুবিধা করতে পারেন নি তিনি। তাই এবার অভিনয় করতে নামছেন শ্রীশান্ত।

জারিন খানের বিপরীতে বলিউডের ছবিতে আত্মপ্রকাশ ঘটবে এক সময়ের ব্যাটসম্যানদের যম শ্রীশান্তর বলে শোনা যাচ্ছে গণমাধ্যম সূত্রে।

২০০৬-এ ইমরান হাশমির অভিনীত ছবি 'আকসারের' সিক্যুয়েল-এ তৈরি হবে এই নতুন ছবি। সবকিছু রেডি। এখন শুধু শুটিং শুরু হওয়ার অপেক্ষা। সূত্র: মিড-ডে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.