Sylhet Today 24 PRINT

এবছরই বিয়ে করছেন বিরাট-অনুশকা ?

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ২১ মার্চ, ২০১৫

বিরাট কোহলি ও অনুশকা শর্মার সম্পর্ক নিয়ে আবারও আলোচনা । ক্রিকেট তারকা ও বলিউড অভিনেত্রী জুটির বিয়ে নিয়ে ফের ছড়ালো গুঞ্জন। একটি সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি বছরের শেষেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বিরাট-অনুশকা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই বিরাট অনুশকার এনএইচ ১০ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হন। ওই সিনেমার প্রশংসা করতে গিয়ে বিরাট অনুশকা টুইটারে মাই লাভ বলেও উল্লেখ করেন। এর জবাবে অনুশকা বিরাটকে ধন্যবাদ জানান। এরইমধ্যে দুজনের বিয়ে নিয়ে জল্পনা ছড়াল।

উল্লেখ্য, অনুশকাকে বিরাটের সঙ্গে মাঝেমধ্যেই দেখা যায়। বিশ্বকাপ শুরু হওয়ার আগেও অস্ট্রেলিয়াতে বিরাটের সঙ্গে দেখা গিয়েছিল অনুশকাকে।  তাঁরা দুজনেই আগেই জানিয়েছেন, সম্পর্কের পরবর্তী পর্যায়ের ব্যাপারে তাঁরা প্রস্তুত। এখন দেখা যাক, নতুন জল্পনা নিয়ে কী বলেন এই তারকা-জুটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.