Sylhet Today 24 PRINT

শ্রাবন্তীর আংটি বদল

বিনোদন ডেস্ক |  ১২ জুলাই, ২০১৬

পুরনো সম্পর্কের স্মৃতি ঝেড়ে ফেলে আবার নতুন করে ভালোবাসার মানুষের সঙ্গেই ঘর বাঁধলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে আপাতত খাতায় কলমে। হ্যাঁ, রোববার আনুষ্ঠানিকভাবে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি সেরে ফেললেন তিনি। আগামী বছরেই বাঙালি মতে বিয়ের অনুষ্ঠান সারবেন শ্রাবন্তী। তার জীবনের এই বিশেষ মুহূর্তের সাক্ষী রইল তার একমাত্র সন্তান অভিমণ্যু (ঝিনুক)।

মুম্বাইতে বন্ধুদের মাধ্যমে আলাপ সুপার মডেল কৃষাণ ব্রজের সঙ্গে। আলাপ পর্ব থেকেই ভালোলাগার শুরু। ক্রমে তা ভালোবাসায় রূপান্তরিত হয়। ছেলে ঝিনুকের সঙ্গেও নাকি কৃষাণের সম্পর্ক একেবারে বন্ধুর মতোই।

শ্রাবন্তী জানিয়েছেন, এদিন সন্ধ্যায় গ্র্যান্ড হোটেলে অতিথিদের দেখাশোনাও নাকি নিজেই করেছে ঝিনুক। সামাজিক মতে এখনই বিয়ের অনুষ্ঠান সারা না হলেও আগামী বছর হানিমুনে কোথায় যাবেন তা স্থীর করে ফেলেছেন নব-দম্পতি। দু'জনেরই পছন্দের জায়গা ইউরোপে হবে মধুচন্দ্রিমা।

বিয়েতে উপস্থিত ছিল গোটা টলিউড। এদিনে বিখ্যাত ডিজাইনার রোহিত বাল-এর ডিজাইন করা আঙ্গরাখা পরেছিলেন শ্রাবন্তী। অন্যদিকে কৃষাণ পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা জওহর কোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.