Sylhet Today 24 PRINT

পিকুর টিজার ট্রেলারের বুদ্ধিটা কিন্তু দীপিকার!

বিনোদন ডেস্ক  |  ২২ মার্চ, ২০১৫

ছবির সঙ্গে সংশ্লিষ্টরা আগে ভাবেননি এমন হবে কিন্তু শেষ পর্যন্ত অবাক হয়ে গেলেন দীপিকার বুদ্ধি পেয়ে। পিকু সিনেমার ট্রিজার ট্রেলারের মুক্তি ঘটবে আগামি কিছুদিনের মধ্যেই।

মুক্তি প্রতীক্ষিত ছবির প্রচারণার জন্য নিত্যনতুন চিন্তাভাবনা বের করার চেষ্টা থাকে নির্মাতাদের মাথায়। তবে সুজিত সরকারকে এমন কোনো চিন্তা করতে হয়নি।

তাঁর নতুন ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের দারুণ এক চিন্তার ফসল 'পিকু' ছবির টিজার ট্রেলার।

ছবিটির মূল ট্রেলার প্রকাশ পাচ্ছে 'ডিটেকটিভ ব্যোমকেশ বকশী' ছবির সঙ্গে। আর সে জন্য অপেক্ষা করতে হবে ১০ এপ্রিল পর্যন্ত। এর আগেই একটি টিজার ট্রেলার করতে চাইছিলেন সুজিত। কিন্তু তেমন কোনো বুদ্ধি আসছিল না।

অবশেষে দীপিকা বুদ্ধি দেন, সবাই (ছবির অভিনয়শিল্পীরা ও সুজিত) মিলে কী ধরনের টিজার করা যায়, এমন একটি আলোচনা, তর্ক রেকর্ড করে সেটিকেই টিজার হিসেবে প্রকাশ করার।
দীপিকার এ আইডিয়া পছন্দ হয়ে যায় ছবির অন্যতম প্রধান অভিনেতা অমিতাভ বচ্চনের এবং তিনিও এতে সায় দেন। পরে সুজিত আর না করেননি। দীপিকার বুদ্ধি মতোই নির্মাণ করা হয়েছে 'পিকু' ছবির টিজার ট্রেলার, যা প্রকাশ করা হবে আগামী কয়েক দিনের মধ্যেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.