Sylhet Today 24 PRINT

ফ্রান্সে হামলায় অল্পের জন্য রক্ষা পেলেন রিহানা

বিনোদন ডেস্ক  |  ১৫ জুলাই, ২০১৬

বৃহস্পতিবার ফ্রান্সে জঙ্গি হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পপস্টার রিহানা। ওয়ার্ল্ড ট্যুর চলাকালীন ইতালির মিলানে গানের অনুষ্ঠান করে বৃহস্পতিবারই নিসে আসেন ২৮ বছরের এই পপস্টার।

রাতে তার অনুষ্ঠান করার কথা ছিল। এরই মাঝে ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালীন জঙ্গি হামলার ঘটনা ঘটে।

রিহানার প্রতিনিধি তার নিরাপদে থাকার খবর জানিয়েছেন।  তবে তিনি আতশবাজির প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন কি-না তা জানা যায়নি।

জঙ্গি হামলায় জাজ উৎসবে রিহানার অনুষ্ঠান বাতিল করার কথা ঘোষণা করেছেন নিসের মেয়র।  তার অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবেই নিসে এসেছিলেন রিহানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.