Sylhet Today 24 PRINT

জঙ্গি আতঙ্কে বাতিল হলো ন্যান্সির স্টেজ শো

বিনোদন ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৬

দেশে চলমান জঙ্গি আতঙ্কের কারণে জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির দুটি স্টেজ শো বাতিল হয়ে গেছে। শুক্রবার সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন তিনি।

ঈদ পরবর্তী বেশ কয়েকটি কনসার্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। এর মধ্যে ১০ জুলাই অনুষ্ঠিতব্য মাগুরায় ওপেন কনসার্ট ও ১৫ জুলাই ঢাকায় একটি ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার অনুষ্ঠান দুটি বাতিল হয়ে যায়। এরই মধ্যে আয়োজকরা তাকে ফোন করে অনুষ্ঠান স্থগিত করার কথা জানিয়েছেন।

ন্যান্সি বলেন, ‘বেশ কিছুদিন বিরতিতে ছিলাম। ভেবেছি ঈদের পর পুরোদমে কাজ শুরু করব। এজন্য কয়েকটি অনুষ্ঠানও হাতে নিয়েছি। কিন্তু দেশের পরিস্থিতির কারণে সব শো বাতিল হয়ে যাচ্ছে। এটা আমাদের মতো শিল্পীর জন্য সত্যিই ক্ষতিকর।’

ন্যান্সি আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি বলে আয়োজকরা তাকে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.