Sylhet Today 24 PRINT

সুচিত্রার জীবনী নিয়ে ছবিতে মূল ভূমিকায় বিদ্যা!

বিনোদন ডেস্ক |  ২২ মার্চ, ২০১৫

বিদ্যা বালন সবসময় চেয়েছেন কোনও জীবনীমূলক চরিত্রে অভিনয় করতে। অবশেষে তাঁর সেই আকাঙ্খা পূর্ণ হতে চলেছে।
সম্প্রতি, খবরে প্রকাশিত হয়েছে যে বিদ্যা একটি জীবনীমূলক ছবিতে অভিনয় করতে চলেছেন। আর সেই ছবি কোনও যে সে ব্যক্তিকে নিয়ে নয়, খোদ মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের ওপর তৈরি ছবিতে নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভারতের  জাতীয় পুরস্কার-বিজয়ী এই অভিনেত্রীকে। স্বভাবতই, ভারতীয় সিনেমার অন্যতম সুন্দরী ও দক্ষ নায়িকার রোলে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি বিদ্যা।

সুচিত্রা সেনের নাতনী রিয়া ও রাইমা এর আগে তাঁদের দিদিমাকে নিয়ে ছবি তৈরি করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। বরাবর কলকাতা ও বাংলা সংস্কৃতি নিয়ে আগ্রহী বিদ্যা এবার মহানায়িকার নামভূমিকায় অভিনয় করছেন।

খবরে প্রকাশ, সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদ্যা। শুধু তাই নয়, সুচিত্রা সেন ছাড়াও প্রয়াত পাকিস্তান প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর জীবন নিয়ে তৈরি ছবিতেও নাকি নাম-ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে বলে শোনা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.