Sylhet Today 24 PRINT

ফেসবুকে অভিষেক হলো ক্যাটরিনার

বিনোদন ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৬

ঘটনাটা অবিশ্বাস্য। এতদিন ফেসবুকে ছিল না ক্যাটারিনা কাইফের অফিসিয়াল পেজ। ৩৩ তম জন্মদিনে (১৬ জুলাই) জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক হলো এ বলিউড অভিনেত্রীর।

ফেসবুক নিয়ে দারুণ উচ্ছ্বসিত ক্যাটরিনা। প্রোফাইল পিকচার হিসেবে রেখেছেন সাদা-কালো ছবি। আর কাভার পিকচারে দিয়েছেন রঙিন ছবি। যেখানে ক্যাটরিনার পেছনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত।

পাশাপাশি শেয়ার করেছেন কয়েক সেকেন্ডের ভিডিও। ‌‘লেটস ডু দিস!’ ক্যাপশনের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঘর থেকে সমু্দ্র সংলগ্ন বারান্দায় হেঁটে যাচ্ছেন ক্যাট। তাই বলাই যায়, ফেসবুক ভালোই উপভোগ করছেন এই জনপ্রিয় তারকা।

ক্যাটরিনার ফেসবুক অভিষেকে খুশি তার ভক্তরাও। সাথে সাথে পিছু নিয়েছেন তারা। পেজ খোলার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ক্যাট পেয়ে গেছেন ৩৬ লাখের বেশি অনুসরণকারী (ফেসবুক ফলোয়ার)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.