Sylhet Today 24 PRINT

ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই জয়ার

বিনোদন ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৬

 ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টলিউডে পা রেখেই নিজের জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। তাই দুই বাংলাতেই রয়েছে তার জনপ্রিয়তা। এ পর্যন্ত বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেও তুমুল সমালোচিত হয়েছেন জয়া।  

পর্দায় তাকে সাহসী দৃশ্যে দেখা গেলেও নগ্ন দৃশ্যে জয়ার আপত্তি রয়েছে। তা কিছুদিন আগেই জানিয়েছিলেন। তবে চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নেই এই অভিনেত্রীর। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

কলকাতার ‘ঈগলের চোখ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। এতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন আবারো তো বিতর্কের মুখে পড়তে পারেন। এ নিয়ে আপনার ভয় হয় না? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘না! অভিনেত্রী হিসেবে যা যা করা উচিত, তা করতে কোনো দিনও ভয় করবে না। গল্পের প্রয়োজনে যদি ঘনিষ্ঠ দৃশ্য করতে হয়, তবে কেন করব না! আমি যখন যে কাজটি করি, তা মন দিয়ে করি।’

জয়া জানান, যতদিন অভিনয় করতে ভালো লাগবে, নিজের পুরোটা দিয়েই করবেন। যেদিন ভালো লাগবে না, সেদিন সব ছেড়ে হয়তো অন্য কিছু করবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.